ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গারা ফিরার পর নিরাপদে বসবাসের আলোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন মিয়ানমার সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য আমরা সে দেশের সরকারকে বারবার অনুরোধ করব। ফিরে যাবার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে সে জন্য তাদের সাথে আলোচনা করব।

মন্ত্রী রবিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমীতে নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী মিয়ানমার সেনা প্রধান রোহিঙ্গারা সে দেশের নাগরিক নয় বলে যে দাবি করেছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ইতিহাসকে অস্বীকার করে, সেটি হবে সত্যের অপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।

১৫ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে ১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার জন্য তিন জন প্রশিক্ষণার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। এসময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গারা ফিরার পর নিরাপদে বসবাসের আলোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭