ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত সাবের হোসেন চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’-এ ভূষিত করেছেন। আজ ক্রেমলিন ও মস্কোর বাংলাদেশ দূতাবাসের পৃথক বিবৃতিতে একথা বলা হয়। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে অর্ডার অব ফ্রেন্ডশীপ সম্মানে ভূষিত করেছেন।

এতে বলা হয়, ইন্টার-পার্লামেন্টারী সম্পর্কের উন্নয়ন, রাশিয়ার ফেডারেল এসেম্বলী ও আইপিইউ’র মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। গতকাল আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে রাশিয়ার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকারদ্বয় ভেলেন্টিনা মেতভিয়েনকো ও ভ্যাচিয়েসলভ ভোলোডিন উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ নগরীতে আইপিইউ’র ১৩৭তম সম্মেলনের প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবের হোসেনসহ দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকজন এই পদক লাভ করেন। সম্প্রতি উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অব স্টেট রেক্স টিলারসন এই পদকে ভূষিত হন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে যোগ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত সাবের হোসেন চৌধুরী

আপডেট সময় ০৯:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭