ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির দক্ষ ও চৌকস কর্মকর্তা দিয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। তারা কূটনৈতিক ব্যক্তির নিরাপত্তাসহ নানা দায়িত্ব পালন করছে। এছাড়া বাংলাদেশ সারা বিশ্বে শান্তির রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে প্রশিক্ষলব্ধ জ্ঞান কাজে লাগাবে। এছাড়া নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে দেশ এবং জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের আহ্বান জানান।

নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের ১৫ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মন্ত্রী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭