ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের সাত ঘণ্টা পর এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করেছে অপহরণকারীরা।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চরআবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে স্বজনরা অভিযোগ করেছেন।

শনিবার দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়।

রাজিবের বাবা মোস্তফা বলেন, আমার একমাত্র সম্বল ছিল রাজিব। আমার অবুঝ ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

আপডেট সময় ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬