ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন? যা বললেন মরিনিও

আকাশ স্পোর্টস ডেস্ক : 

রিয়াল মাদ্রিদের ডাগআউটে এর আগেও দেখা গেছে জোসে মরিনিওকে। সেই পর্তুগিজ কোচকেই আবার দায়িত্ব দিতে চলেছে স্প্যানিশ এই দল, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরে। বিষয়টি এবার মরিনিও পর্যন্ত পৌঁছেছে, এই বিষয়ে মুখ খুললেন তিনি।

বর্তমানে বেনফিকার কোচ হিসেবে দায়িত্বে থাকা মরিনিও শুক্রবার জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। সাংবাদিকদের ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আমি নিশ্চিত করতে পারি।’

তবে এমন গুঞ্জনকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই। তিনি বলেছেন, ‘আমি এত বছর ধরে ফুটবলে আছি এবং এসব বিষয়ে অভ্যস্ত। কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই নেই।’

মরিনিও ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। সেই সময় পেপ গার্দিওলার বার্সেলোনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল তার। ২০১২ সালে লা লিগার শিরোপা জিতেছিলেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন কোচের জন্য মাদ্রিদের সংক্ষিপ্ত তালিকায় মরিনিওর নাম আছে।

বর্তমান কোচ আলভারো আরবেলোয়াকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। টানা দ্বিতীয় মৌসুমে কোনো বড় শিরোপা ছাড়াই শেষ হতে যাচ্ছে মাদ্রিদের। লা লিগায় পাঁচ ম্যাচ বাকি থাকতে তারা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

জানুয়ারিতে মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোনসোর জায়গায় আরবেলোয়াকে নিয়োগ দিয়েছিলেন। আলোনসো মাত্র কয়েক মাস দায়িত্বে ছিলেন।

মরিনিও বলেছেন, ‘বেনফিকার সঙ্গে আমার আরও এক বছরের চুক্তি আছে। এটুকুই।’ উল্লেখ্য, এই ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল তার বেনফিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন? যা বললেন মরিনিও

আপডেট সময় ১১:৩০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬