ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে যুবক

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের সদরপুরে নিজ দোকানে ছোবলের পর আহত হয়ে জীবন্ত গোখরা সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রিপন শিকদার (৩৫) নামে এক যুবক।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাগ গ্রামের নিজের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিজ দোকানের একটি পাত্রে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রিপন শিকদার বলেন, সাপে ছোবল দেওয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় সাপটি ধরা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে যুবক

আপডেট সময় ১১:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬