ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তরুণী ওই বাসায় একাই বসবাস করতেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের একটি কসমেটিকসের দোকানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতেন।

দোকান কর্তৃপক্ষ জানায়, সকালে কাজে না আসায় তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দুপুরের দিকে তার মৃত্যুর খবর জানা যায়।

স্থানীয়রা জানান, এক শিশু জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬