ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র হারুন মিয়ার (৪৫) নামে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকালে ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় হারুন মিয়া। এ সময় হারুন মিয়া শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে হারুন তার মুখ চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে ওই ঘরে গিয়ে দেখেন শিশুটির শরীরে কোনো কাপড় নেই। এ অবস্থায় হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় শিশুটির মাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে হারুন মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় যুবক তোফাজ্জল মিয়া, শাহীন মিয়া ও মামুন মিয়া জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে হারুনের দুই ছেলে রাফসান ও মিজান তাদের পথরোধ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বর্তমানে প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অসহায় দিনমজুর ও তার পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত হারুনের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আশরাফুলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হারুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ০৯:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬