ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কৃষক, একজন ধান ব্যবসায়ী ও একজন মাছ শিকারি।

মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) ও সিরাজগঞ্জ জেলার আকনাদিঘীরচর গ্রামের শুভ মন্ডল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব আজ সকালে ধনু নদের জগন্নাথপুর ফেরিঘাটে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বেলা ১১টার দিকে একই উপজেলার সাতগাঁও গ্রামের মোনায়েম খা বাড়ির সামনের হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে সিরাজগঞ্জের মো. শুভ মণ্ডল গত কয়েকদিন ধরে খালিয়াজুরী হাওড়ের ধান কিনতে কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। আজ দুপুরে হাওরে ধান কেনার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনিও ঘটনাস্থলে মারা যান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বলেন, বজ্রঘাতে নিহত তিন ব্যক্তির পরিবারকে নিয়মানুযায়ী সহযোগিতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ০৬:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬