ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামে এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এ ঘটনা ঘটে।

রাতেই ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত খোরশেদ আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী

আপডেট সময় ০১:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬