ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিঠে বড়শি বিঁধিয়ে শূন্যে ঘুরছেন যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাঁটাখালীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার ঐতিহ্য হিসেবে পিঠে বড়শি বিঁধিয়ে শূন্যে ঘোরানো হয় দুই যুবককে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে কাটাখালীর প্রেমচরণ ফকিরের বাড়ির পাশের মাঠে এই পূজা ও মেলার আয়োজন করা হয়। চৈত্র মাসের শেষ দিনে (পঞ্জিকা মতে) প্রতিবছরই এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

ওইদিন বিকালে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় পিঠে বড়শি বিঁধিয়ে শত শত মানুষের উপস্থিতিতে শূন্যতে মানুষকে ঘোরানো হয়। এ সময় রাজবাড়ী জেলাসহ বিভিন্ন উপজেলার স্থানীয় মানুষজন এ চড়ক পূজা ও মেলা দেখতে ভিড় করেন। পূজা উপলক্ষ্যে মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। সেখানে নাগরদোলা, চরকি, মুখরোচক খাবারসহ বিভিন্ন দোকানগুলো বসে। দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।

মেলায় গোয়ালন্দ থেকে আসা দর্শনার্থী সুরজিত বলেন, আমি প্রতিবছর এ চড়ক পূজা ও মেলা দেখতে আসি। শরীরের মধ্যে বড়শি বিঁধিয়ে চরকিতে ঘোরার বিষয়টি শুনলেই গা শিউরে ওঠে। এই খেলাটা আবার অনেক এলাকায় হয় না। তাই পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি।

ফরিদপুর থেকে আসা আরেক দর্শনার্থী সবিতা কুন্ডু বলেন, পরিবারের সবাইকে নিয়ে প্রতিবছর এখানে চড়ক পূজায় আসি। পিঠে বড়শি বিঁধিয়ে বেশ কয়েকবার ঘোরানো হয়। এটা অবাক করার মতো বিষয়।

এ বিষয়ে কাটাখালীর চড়ক পূজা কমিটির সভাপতি বাবলু বিশ্বাস বলেন, এই পূজাটি প্রায় ২০০ বছর ধরে হচ্ছে। এখানে মেলা হচ্ছে প্রায় ৪০ বছর। রাতে হাজরা পূজা, সকালে নীল পূজা ও গঙ্গা পূজা হয়ে, বিকালে চড়ক পূজা ও বান পূজা শুরু হয়। এরপর পিঠে বড়শি বিঁধিয়ে দুজনকে ঘোরানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিঠে বড়শি বিঁধিয়ে শূন্যে ঘুরছেন যুবক

আপডেট সময় ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬