ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে চোট নিয়ে বিপাকে আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়ায় স্কোয়াড গঠন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

সর্বশেষ চোট পেয়েছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান তিনি। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই টটেনহ্যাম হটস্পার তারকা।

এর আগে চোটে পড়েছেন আর্জেন্টিনার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার ম্যাচের আগে ওয়ার্ম-আপে চোট পান। স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও পুরোনো পেশির চোটে আবারও ভুগছেন, যদিও সম্প্রতি তিনি মাঠে ফিরেছিলেন।

অন্যদিকে, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ দীর্ঘ সময় চোটে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার অপেক্ষায় রয়েছেন। তবে তার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ক্লাব।

চোটের এই ধারাবাহিকতা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে দল ঘোষণা করতে হবে কোচিং স্টাফকে।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ‘গ্রুপ জে’-তে রয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডানের পাশাপাশি আলজেরিয়া। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে চোট নিয়ে বিপাকে আর্জেন্টিনা

আপডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬