ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে ফুটফুটে এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার রাত ১১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিচের মুখ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ নবজাতককে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া লামাকাজি থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে ধলিপাড়া পিচের মুখ পৌঁছালে তার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় অন্ধকারেই তিনি সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে তিনি দেখতে পান, সড়কের পাশে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে আছে এক ফুটফুটে শিশু। তাকে উদ্ধার করে তিনি থানা পুলিশকে জানান। পরে পুলিশ শিশুটি নিয়ে যায় হাসপাতালে। তবে কে বা কারা রাতের অন্ধকারে নবজাতককে ফেলে গেছে, তা কেউ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। তাদের ধারণা, খোলা জায়গায় থাকায় শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল।

সিএনজিচালক মুক্তার মিয়া জানান, ঘটনাস্থলে আসামাত্র কাকতালীয়ভাবে আমার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় শিশুর কান্নার আওয়াজ কানে আসে। গাড়ি থেকে নেমে দেখতে পাই, সড়কের পাশে পড়ে আছে এক শিশু।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সে সুস্থ ও নিরাপদ রয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে সিলেট ‘ছোটমণি নিবাসে’ তাকে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

আপডেট সময় ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬