ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধান বিচারপতি অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন: নৌমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, প্রধান বিচারপতি লিখিতভাবে জানিয়েছেন তিনি অসুস্থ, এজন্য তার ছুটি মঞ্জুর হয়েছে। শনিবার জেলার কালকিনিতে মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাইতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, প্রধান বিচারপতিকে চাপে রেখে ছুটিতে পাঠাতে হবে। এমনকি সরকারের এটা করার কোন সুযোগও নেই। বিচারপতি লিখিতভাবে যেটি বলবেন, সেটিই গ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতেও ছুটি চাইলে সেটি মঞ্জুর হবে।

তিনি আরো বলেন, যা’ই বলুক না কেন, বিএনপি নির্বাচনে অংশ নিবে, তা না হলে রাজনৈতিকভাবে তারা দেউলিয়ায় পরিণত হবে। সেনাবাহিনী মোতায়েন পুরো সিদ্ধান্তই নির্বাচন কমিশনের বিষয়। বিএনপি আমলে সেনাবাহিনী ব্যবহার করে ক্ষমতার অপব্যহার করেছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধান বিচারপতি অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন: নৌমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭