ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে গোলটেবিল আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ জন্য সরকারের সদিচ্ছা, বিশেষ করে প্রধানমন্ত্রীর ইচ্ছাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তাঁরা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনা মোতায়েনের ওপর গুরুত্বারোপ করেছেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে দ্য ঢাকা ফোরাম নামের একটি সংগঠন।

অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে। সরকার যাতে হস্তক্ষেপ করতে না পারে, এ জন্য অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অংশীদারমূলক সরকার না হলে অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়ন আমরা ভালোভাবে করতে পারব না।’ তিনি সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধে সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম বলেন, সরকার যদি মনে করে, নির্বাচন অবাধ ও স্বচ্ছ করবে, তাহলে তা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭