ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সৌদি প্রো লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল আল-নাসর। শনিবার নাসরের জয়ের রাতে গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রিন্স হাথলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল-আখদুদকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর। লিগে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি ক্লাব ইতিহাসে টানা ১৪ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে হোর্হে জেসুসের শিষ্যরা।

ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। নাওয়াফ বু ওয়াসলের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলকিপার স্যামুয়েল পর্তুগালকে পরাস্ত করেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে এটি রোনালদোর ২৪তম গোল।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে সফরকারী আল-নাসরের সামনে। মোহাম্মদ সিমাকানের শট জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে বাতিল করেন রেফারি। পরে কিংসলে কোমান ও রোনালদো আরও কিছু সুযোগ পেলেও প্রথমার্ধে আর গোল আসেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। সাদিও মানের ক্রস কিংসলে কোমানের মাথায় লেগে পোস্টে প্রতিহত হয়ে ফিরে এলে, ফিরতি বলে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স।

৮১ মিনিটে রোনালদোকে তুলে নেওয়া হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ২৮ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। লিগে বাকি আর মাত্র ৬টি ম্যাচ। ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের খরা কাটানোর খুব কাছে আল-নাসর।

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর এটিই হতে পারে রোনালদোর প্রথম বড় কোনো শিরোপা। আগামী বুধবার আল-ইত্তিফাকের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল নাসর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর

আপডেট সময় ১২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬