ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বিশ্বকাপ, ইরানকে জানিয়ে দিল ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার যে আবেদন ইরান জানিয়েছিল, তা নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে।

শুক্রবার মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ক্লাদিয়া শেইনবাউম ফিফার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ফিফা স্পষ্ট করে দিয়েছে যে এই মুহূর্তে ম্যাচগুলো মূল ভেন্যু থেকে সরানো সম্ভব নয়।

তাদের মতে, শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ বা ব্যবস্থাপনাগত জটিলতা তৈরি করত।’

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর প্রেক্ষিতেই ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে না খেলার অনুরোধ জানিয়েছিল। যদিও সম্প্রতি একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও নিজেদের ফুটবলার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছিল ইরান ফুটবল ফেডারেশন।

ভেন্যু পরিবর্তনের বিষয়টি শুরু থেকেই আমলে নিতে চায়নি ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বিষয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘আমরা চাই ইরান খেলুক এবং ইরান খেলবেই। আমাদের কোনো বিকল্প পরিকল্পনা নেই, একটাই পরিকল্পনা এবং তা হলো নির্ধারিত সূচি রক্ষা করা।’

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, তারা বিশ্বকাপ বয়কট না করলেও ‘যুক্তরাষ্ট্র বয়কট’ করার কথা ভাবছেন। যদিও এই বয়কটের ধরন ঠিক কেমন হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে ইরানের অংশগ্রহণ উপযুক্ত নয়।

সব উত্তেজনার মাঝেও পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে পাকিস্তান সরকার মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। আগামীতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগে এখন মাঠের বাইরের কূটনৈতিক লড়াই সামলাতে হচ্ছে ফিফাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বিশ্বকাপ, ইরানকে জানিয়ে দিল ফিফা

আপডেট সময় ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬