ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও, ২০২৬ বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রয়োজনে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

উরুগুয়ের গণমাধ্যম দিয়েরিও ওভাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল সবসময়ই একজন ফুটবলারের কাছে বিশেষ কিছু। বিশ্বকাপ সামনে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবেই তার মনে আসে। দলের প্রয়োজনে ডাক পেলে তিনি কখনোই ‘না’ বলবেন না বলেও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড।

৩৯ বছর বয়সি এই তারকা জানান, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিতে এবং নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকায়ই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখনও তিনি পেশাদার ফুটবলে সক্রিয় আছেন, তাই দরজা পুরোপুরি বন্ধ করেননি।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলকে বিদায় বলা সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন—যা তাকে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।

বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেজ। সম্প্রতি অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে একটি গোলও করেন তিনি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, দলকে ড্র এনে দিতে সুয়ারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও তাকে দুর্দান্ত মনে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

আপডেট সময় ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬