ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রী মিতু বেগমকে হত্যার অভিযোগে মামলার প্রধান আসামি স্বামী আব্দুল আলীমকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আলীম উপজেলার কৃষ্ণপুর (রওশনবাগ) এলাকার আব্দুল মাবুদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ বছর আগে নিহত মিতু বেগম ও অব্দুল আলীমের পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে মিতুকে আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকে। মিতু বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ায় ঝগড়া, বিবাদ, মনোমালিন্য ও তাকে মারধর করা হতো। সেইসঙ্গে আব্দুল আলীম মিতুকে আত্মহত্যা করার জন্য বার বার প্ররোচিত করে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১২ জানুয়ারি দুপুরে আব্দুল আলীম ও তার পরিবারের লোকজনের প্ররোচনায় নিজের ওপর অভিমান করে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে মিতু। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ওইদিন বিকেলে মিতুকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৩ জানুয়ারি নিহত মিতুর পিতা মিজানুর রহমান বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্প, চট্টগ্রামের যৌথ অভিযানিক দল সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রামের রাউজান থানার উনসত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার পলাতক প্রধান আসামি আব্দুল আলীমকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬