ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী এটি যুদ্ধের সমাপ্তি নয় ‘আঙুল ট্রিগারেই’ আছে,: মোজতবা খামেনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে খেলার ছলে এক শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অভিযুক্ত স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুপালী আক্তারকে আটক করলেও কৌশলে পালিয়ে যান ইমরান। রোববার (৫ এপ্রিল) বিকালে পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রুপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে টিএন্ডটি এলাকার রাস্তায় ৭ বছরের এক শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার কৌশলে শিশুটির পা থেকে রুপার নুপুর খুলে নেন। এরপর কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।

স্থানীয়রা এগিয়ে এসে রুপালীকে হাতেনাতে ধরে ফেলেন এবং পার্শ্ববর্তী একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে শুরু করেন। ​ঘটনার এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে স্বামী ইমরান আলী এগিয়ে এলে জনরোষের শিকার হন তিনি। উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন এবং তাকেও মারধর করেন।

স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। ​পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার সংবাদ পেয়ে কৌশলে সরে পড়েন ইমরান। তবে পুলিশ আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপালী ও ইমরানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন।

​তিনি আরও জানান, শিশুটির অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী

অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া

আপডেট সময় ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬