ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইতালির হেড কোচের পদ ছাড়লেন জেন্নারো গাত্তুসো

আকাশ স্পোর্টস ডেস্ক :

টানা তৃতীয়বার বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা ও জাতীয় দলের ডেলিগেশন প্রধান সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পদত্যাগ করেন। এবার একই পথে হাঁটলেন জাতীয় দলের কোচও।

হেড কোচের পদ থেকে এবার সরে দাঁড়ালেন জেন্নারো গাত্তুসো। শুক্রবার (৩ এপ্রিল) তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার পদত্যাগ করেন এফআইজিসির প্রেসিডেন্ট গ্রাভিনা। একই দিনে দায়িত্ব ছাড়েন জাতীয় দলের ডেলিগেশন প্রধান বুফন। এরপর কোচ গাত্তুসোর পদত্যাগে ইতালির ফুটবলে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব সংকট আরও গভীর হলো।

লুসিয়ানো স্পালেত্তির পর গত বছরের জুনে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরে যেতে হলো। ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে। তার অধীনে ইতালি ৮ ম্যাচ খেলে ৬টিতে জয় পেয়েছিল।

বিদায়ের পর গাত্তুসো বলেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা অর্জনে ব্যর্থ হওয়ায় জাতীয় দলের দায়িত্ব শেষ করছি। এর আগে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর তিনি বলেছিলেন, বিষয়টি হজম করা তাদের জন্য কঠিন ছিল।

ইতালি ফুটবল ফেডারেশন গাত্তুসোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে উল্লেখ করেছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তার চুক্তি শেষ করা হয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে মূল পর্বে যেতে ব্যর্থ হয় ইতালি। এই ফলাফলের মধ্য দিয়ে ২০১৮ (রাশিয়া), ২০২২ (কাতার) এবং আসন্ন ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। টানা তিন বিশ্বকাপে খেলতে না পারাকে দেশটির ফুটবলে বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ইতালির হেড কোচের পদ ছাড়লেন জেন্নারো গাত্তুসো

আপডেট সময় ০১:০০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬