ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশন একত্রে কাজ করছে’ মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই : র‍্যাব ডিজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প হিজবুল্লাহর ওপর হামলা আরও জোরদারের ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

জোড়া পরিবর্তন নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

এশিয়ান কাপ বাছাইপর্বের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হামজা চৌধুরী-মোরসালিনদের জন্য শুধুই নিয়মরক্ষার। আজ সন্ধ্যা ৬টায় স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল। র‍্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলের শুরুর একাদশে এসেছে দুটি পরিবর্তন।

ভিয়েতনামের বিপক্ষে আগের ফিফা প্রীতি ম্যাচে ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আজ তার জায়গায় খেলছেন মিতুল মারমা। এ ছাড়া ফরোয়ার্ড লাইনআপে মিরাজুল ইসলামের বদলে শুরু থেকেই খেলছেন শেখ মোরসালিন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া আজও একাদশের বাইরে রয়েছেন।

সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যে আজ সম্ভাব্য ৪-৩-৩ ছকে দলকে খেলাচ্ছেন কোচ কাবরেরা। তার মূল লক্ষ্য নিচ থেকে খেলা তৈরি করে প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ শানানো।

এই ম্যাচে কার্ড সমস্যার কারণে দলের অন্যতম ভরসা ডিফেন্ডার তপু এবং উইঙ্গার রাকিব হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। গতবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছিলেন রাকিব। তাকে ও তপুকে ছাড়া আজকের ম্যাচটি যে বেশ কঠিন হতে যাচ্ছে। এছাড়া সবশেষ ভিয়েতনামের বিপক্ষেও দল খুব একটা ভালো করতে পারেনি।

বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ৪ ম্যাচে দুটি হার ও দুটি ড্র নিয়ে দলের মোট পয়েন্ট ৫। অন্যদিকে, ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর এরই মধ্যে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে নিজেদের খেলা নিশ্চিত করে রেখেছে। তবে আজকের ম্যাচটি জিততে পারলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করার সুযোগ থাকবে সোহেল রানাদের সামনে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা (সিনিয়র ও অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন এবং শমিত সোম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশন একত্রে কাজ করছে’

জোড়া পরিবর্তন নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশ

আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬