ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ : মির্জা ফখরুল বিয়ে করেছেন সিমরিন লুবাবা মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত ৪ কিমি সড়ক ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল, জামায়াতের উদ্দেশে পার্থ ‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’:রিজভী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা

প্রতিবেশীর বিছানায় মিলল শিশুর গলাকাটা লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় অঙ্কিত বর্মণ নামে তিন বছর বয়সী শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে বরান্তর গ্রামে এই ঘটনা ঘটে। অঙ্কিত বর্মণ বরান্তর গ্রামের সাগর বর্মণের ছেলে।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের সাগর বর্মণ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। শিশুটির দাদি বিশু রানি বর্মণও ঢাকায় ছেলের বাসায় থাকেন। কয়েক দিন আগে দাদির সঙ্গে অঙ্কিত বর্মণ গ্রামের বাড়িতে আসে। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অঙ্কিত। পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে ছিল। দাদিও পাশের বাড়িতে ছিলেন। কিছু সময় পর ফিরে এসে অঙ্কিতকে খুঁজতে থাকেন তার দাদি। এক পর্যায়ে পাশের বাড়ির একটি ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় নাতিকে দেখতে পান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে বরান্তর বাজারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে চাচা সোহাগ বর্মণ গিয়ে অঙ্কিতকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অঙ্কিতের চাচা সোহাগ বর্মণ বলেন, ‘পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মণের ঘরে গলাকাটা অবস্থায় অঙ্কিতকে পাওয়া গেছে। আমরা এই ঘটনার বিচার চাই।’

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশীর বিছানায় মিলল শিশুর গলাকাটা লাশ

আপডেট সময় ১০:১৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬