ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন মব কালচার ও দাবি আদায়ে রাস্তা অবরোধ বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশে তেলের মজুত পর্যাপ্ত, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’:মনির হোসেন ‘আগুনের বৃষ্টির’ হুমকি ইরানের, দীর্ঘ যুদ্ধে অবস্থান শক্তের চেষ্টায় ইসরায়েল হামের উপসর্গ নিয়ে রামেকে ভর্তি ২৭০ শিশু, শনাক্ত ৩৫ : শিশু বিভাগীয় প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড শিগগিরই আসছে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারভাবে বাস্তবায়ন করছে : প্রশাসক পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর

বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টিতে জেলার কয়েকটি উপজেলায় শিলা পড়লেও কালীগঞ্জ উপজেলার কিছু এলাকায় তুলনামূলক বড় আকারের শিলা দেখা যায়।

এরই মধ্যে সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে একটি অস্বাভাবিক বড় শিলাখণ্ড উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় এবং কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের জমি পরিদর্শনে গিয়ে মাঠে বড় একটি শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।

কৃষ্ণচন্দ্র জানান, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।

এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে ভিড় জমে যায় শিলাখণ্ডটি দেখার জন্য। এলাকাবাসীর মতে, এ অঞ্চলে আগে কখনো এত বড় শিলা পড়ার ঘটনা তারা দেখেননি বা শোনেননি। ফলে বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

আপডেট সময় ০২:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬