ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাধবদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ‎শনিবার (২৮ মার্চ) বিকালে কাঁঠালিয়ার ফজুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।‎মৃত মেঘলা আক্তার মাধবদীর ফজুরকান্দি গ্রামের প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।

‎স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে মেঘলা তার দুই বান্ধবীদের সঙ্গে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত একটি পুকুরপাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়।

ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়। এ সময় বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার কোনো খোঁজ মেলেনি।

‎খবর পেয়ে মাধবদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও মৃতের খালার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাধবদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

আপডেট সময় ১০:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬