ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ভারতের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ড্র করে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয় দুই দলের লড়াই।

শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ১৭তম মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতায় ফেরে লাল-সবুজের দল। রোনান সুলিভানের কর্নার থেকে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম দারুণ ভলিতে গোল করে ম্যাচে ফেরান বাংলাদেশকে।

ম্যাচে উত্তেজনা ছড়ায় দুই দলের ডাগআউটেও। টাচলাইনের এক ঘটনায় দুই দলের কোচিং স্টাফদের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দিলে ভারতের এক সাপোর্ট স্টাফকে হলুদ কার্ড এবং বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। গুরুত্বপূর্ণ সময়ে গোলরক্ষক মাহিনের দুর্দান্ত সেভ বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে।

এই ড্রয়ের ফলে সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

রানার্সআপ হিসেবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে ভুটানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬