ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের শৈলকূপা ও নওগাঁর পত্নীতলায় কৃষিকাজ করার সময় পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই উপজেলায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

শনিবার সকালে শৈলকূপার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও পত্নীতলার শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২), লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) ও পত্নীতলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী (৩২)।

এ ঘটনায় শৈলকূপায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত বিশ্বাসসহ দুইজন আর পত্নীতলায় আহত হয়েছেন চারজন।

নিহত অপু বিশ্বাসের কাকা বিজয় কৃষ্ণ বিশ্বাস জানান, সকাল থেকে খড়িয়াবাড়িয়া মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষিরা। ভাতিজা অপু ও লক্ষ্মীপুর গ্রামের সমির একই মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিল। তিনি এক গাড়ি পেঁয়াজ নিয়ে বাড়িতে পৌঁছামাত্র শুনতে পান তার ভাতিজাসহ বেশ কয়েকজন বজ্রপাতে আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমির বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, বজ্রপাতে মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রঞ্জিত বিশ্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, শৈলকুপার খড়িবাড়িয়া মাঠে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো দুই ব্যক্তি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬

আপডেট সময় ০৪:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬