ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে মাঠের বাইরে রাফিনিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। সেই সুবাদে ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ছিলেন প্রথম একাদশে।

তবে ওই ম্যাচের পর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই চোট বার্সেলোনা ও ব্রাজিল দুই দলের জন্যই বড় দুঃসংবাদ হয়ে এসেছে। গত বৃহস্পতিবার কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই ম্যাচেই অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। এরপর প্রথমার্ধ শেষেই তাকে আর মাঠে নামাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের পর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে করানো পরীক্ষায় রাফিনিয়ার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।

ক্লাব সূত্রে জানা গেছে, চিকিৎসা শুরু করতে দ্রুতই বার্সেলোনায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার পুনর্বাসনে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

এই চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তাকে পাওয়া যাবে না।

এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে রাফিনিয়ার ইনজুরি কাতালানদের শিরোপা লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে মাঠের বাইরে রাফিনিয়া

আপডেট সময় ০৪:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬