ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বাগেরহাটে ভ্যাকসিনের অভাবে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

অাকাশ নিউজ ডেস্ক:

বাগেরহাটের কচুয়ায় সাপের কামড়ে ফারজানা আক্তার (১১) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। সময়মত শিশুর শরীরে ভ্যাকসিন দিতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। বাগেরহাট সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করেছে স্বাস্থ্য বিভাগ। ফারজানা আক্তার কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের নিয়ামুল শেখের মেয়ে ও স্থানীয় কচুয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

মেয়েটির বাবা নিয়ামুল শেখ অভিযোগ করে বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে আমার মেয়ে ফারজানা ও ছোট ছেলে সাকিব খাটে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত এগারোটার দিকে আমার মেয়ে ফারজানা পায়ে কামড় দিয়েছে বলে চিৎকার করে ওঠে। তখন আমরা তার কাছে ছুটে গিয়ে দেখি তার ডান পায়ে ক্ষত চিহ্ন।

ওই সময়ে তার পায়ে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে গেলে চিকিৎসকরা হাসপাতালে ভ্যাকসিন নেই বলে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বাগেরহাট সদর হাসপাতালেও ভ্যাকসিন না থাকায় খুলনা মেডিকেলে পাঠায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। বাগেরহাটের হাসপাতালগুলোতে ভ্যাকসিন না থাকায় চিকিৎসার অভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে বাগেরহাটের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরুণ চন্দ্র মন্ডল সকালে বলেন, সাপের কামড়ে ফারাজানা নামে এক শিশু হাসপাতালে এসেছিল। কিন্তু আমাদের এখানে ভ্যাকসিন না থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। বাগেরহাটের কোন হাসপাতালেই ভ্যাকসিন নেই। স্বাস্থ্য অধিদপ্তরকে ভ্যাকসিনের জন্য বারবার চিঠি দিলেও তারা তা দিচ্ছে না বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বাগেরহাটে ভ্যাকসিনের অভাবে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭