ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের প্রথম স্টেজে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এটি এই ইভেন্টে বাংলাদেশের প্রথমবারের মতো স্বর্ণজয়।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গঠিত বাংলাদেশ দল প্রথম সেটে ভিয়েতনামের ৫৫-এর বিপরীতে ৫৭ পয়েন্ট করে এগিয়ে যায়। চতুর্থ সেটে একটু পিছিয়ে পড়লেও সামগ্রিকভাবে তারা তিন পয়েন্ট এগিয়ে ছিল। পঞ্চম ও শেষ সেটে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট করে বাংলাদেশ স্বর্ণ নিশ্চিত করে।

দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবারের মতো সোনা জিতল বাংলাদেশ। ২০২১ সালে দক্ষিণ কোরিয়ায় এবং ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দলগত ইভেন্টে দুবার রুপা জিতেছিল, তবে সোনা কখনও জেতেনি বাংলাদেশ, এই কীর্তি এবারই প্রথম গড়া হলো।

বাংলাদেশ এর আগে আর্চারিতে যত ইতিহাস গড়েছে, সবই রিকার্ভ ইভেন্টে। রোমান সানা বিশ্বকাপ ও এশিয়া কাপে পদক জিতেছিলেন। দিয়া সিদ্দিকি এশিয়া কাপে সাফল্য পেয়েছিলেন। দুজন অলিম্পিকে খেলেছিলেন। সবই রিকার্ভ থেকে। এবার কম্পাউন্ড ইভেন্টেও দারুণ সাফল্য অর্জন করল দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ

আপডেট সময় ০১:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬