ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ বছর পর মাঠে ফিরল ফিফা র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা একমাত্র দল

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ৭ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে এসেছে আফ্রিকার ইরিত্রিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা এই দেশটি বুধবার রাতে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মুখোমুখি হয় এসওয়াতিনির সঙ্গে এবং ২-০ গোলে জয় তুলে নেয়।

ইরিত্রিয়া সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে নামিবিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল। এরপর রাজনৈতিক কারণে দেশটির খেলোয়াড়রা বিদেশে খেলতে গেলে আশ্রয় (অ্যাসাইলাম) চাইতে পারে এমন আশঙ্কায় দল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দীর্ঘদিন দূরে থাকে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০০৭ সালের পর থেকে প্রায় ৮০ জন খেলোয়াড় ও কোচ দেশত্যাগ করেছেন।

২০২৫ সালের মে’তে নীরবে ফিরতে শুরু করে ইরিত্রিয়া। সেই সময় নাইজারের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেললেও ফিফা র‍্যাঙ্কিংয়ে তা অন্তর্ভুক্ত হয়নি। এবার তারা এসওয়াতিনিকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। ম্যাচের শেষ দিকে গোল করেন ১৮ বছর বয়সী অভিষিক্ত সিয়েম আইয়োব-আব্রাহা (শেফিল্ড ইউনাইটেড) ও মিশরে খেলা আলি সুলেইমান।

এটি ছিল ২০০৮ সালের পর আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে ইরিত্রিয়ার প্রথম অংশগ্রহণ। দলের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ এসওয়াতিনির মাঠে। প্রথম লেগ মরক্কোর মেকনেসে নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে, কারণ ইরিত্রিয়ার নিজস্ব স্টেডিয়াম নেই।

ইরিত্রিয়া কখনো বিশ্বকাপ বা আফ্রিকা কাপ অব নেশন্সে অংশগ্রহণ করেনি। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে ফিফার ২১১টি দেশের মধ্যে বর্তমানে একমাত্র র‍্যাঙ্কবিহীন দল তারা। আগামী ৬ এপ্রিল ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশিত হলে ‘রেড সি ক্যামেলস’ প্রথমবারের মতো আবার র‍্যাঙ্কিংয়ে ফিরে আসতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৭ বছর পর মাঠে ফিরল ফিফা র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা একমাত্র দল

আপডেট সময় ০৬:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬