ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই : র‍্যাব ডিজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত নারী খুন, তিনজনের মৃত্যুদণ্ড সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে :হাসনাত আব্দুল্লাহ দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানি সংকটে ফায়ার সার্ভিস

শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে হামজারা

আকাশ স্পোর্টস ডেস্ক :

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে যাত্রা করে আজ সকালে সিঙ্গাপুরে পৌঁছান জামাল ভূঁইয়া দল।

বাংলাদেশ ফুটবল দলের এই সফর মূলত বাছাই পর্বের শেষ ম্যাচকে ঘিরেই। প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের এবারের বাছাই মিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

এর আগে, ঢাকায় নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২-১ গোলে পরাজিত হতে হয়েছিল স্বাগতিকরা। ফলে এবার অ্যাওয়ে ম্যাচে ভালো ফল পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে সিঙ্গাপুর ইতোমধ্যেই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তবুও ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে র‌্যাংকিংয়ের দিক থেকে। শক্তিশালী একটি দলকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় ইতিবাচক প্রভাব পড়বে।

বর্তমানে হিসাব অনুযায়ী, এই ম্যাচে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করবে বাংলাদেশ। একই দিনে গ্রুপের আরেক ম্যাচে ভারত যদি হংকংকে হারায়, তাহলে বাংলাদেশ ও হংকং সমান পয়েন্টে অবস্থান করবে। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছে সমীকরণের লড়াই।

সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধেই ৩ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ সামলে আর কোনো গোল হজম করেরি বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষ করে দ্রুতই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় জামাল ভূঁইয়ারা। সেখানে তিন দিন অনুশীলনের পর মাঠে নামবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। সব মিলিয়ে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও আত্মবিশ্বাস ফেরানো এবং র‌্যাংকিং উন্নতির লক্ষ্যে জয় পেতে মরিয়া থাকবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই

শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে হামজারা

আপডেট সময় ০৩:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬