ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : সমাজকল্যাণমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধর্মের কোনো ভেদাভেদ নেই, মনে রাখতে হবে আমাদের সবার রক্তের রং লাল। সনাতন বলেন, মুসলমান বলেন আর বৌদ্ধ, খ্রিস্টান যা-ই বলেন, সবার রক্তের রং কিন্তু লাল। তাই নিজেকে কোনো সময় ছোট ভাবার কিছু নেই। আসছি যেমন একা, তেমনি যেতেও হবে একা। কাউকে কবর দিবে আবার কাউকে দাহ করবে এটুকুই পার্থক্য। এই দেশটা আপনার, আমার সবার। আমার যেমন অধিকার আছে আপনারও তেমনি সমান অধিকার আছে। তাই আসুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই মিলে একসঙ্গে কাজ করি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার চণ্ডীপুর সার্বজনীন মন্দিরে হরিবাসর (ধর্মসভা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা আমার পাশে থাকেন, নির্বাচনের পরে আমি আপনাদের পাশে থাকব, আছি এবং ভবিষ্যতে যেকোনো সময় ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ! আপনারা নির্বাচনে আমাকে জয়যুক্ত করেছেন, তাই আমাদের দলের (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার নির্বাচনী এলাকা চার থানার মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এই উপজেলার তালিকা করার নির্দেশ দিয়েছি।

এর আগে মন্দিরের প্রবেশপথে মন্ত্রী ও তার সহধর্মিণী পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি হরিবাসর (ধর্মসভা) কীর্তন শোনার পাশাপাশি অনেকের সমস্যার কথা শোনেন এবং পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা, পার্সোনাল সেক্রেটারি গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ।

এছাড়া হাকিমপুর পৌরসভার চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসুন সবাই মিলে স্বপ্নের দেশ গড়তে কাজ করি : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ১২:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬