ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে স্পিকারের শ্রদ্ধা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে সদ্য স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতার ভাষ্কর্যের সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শিরীন শারমিন চৌধুরী বলেন, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির পথের দিশারী হয়ে থাকবে। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।

স্পিকার জাতির পিতার স্বপ্নের বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে স্পিকারের শ্রদ্ধা

আপডেট সময় ০৩:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭