ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে শুরু করেছে: শাজাহান খান

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিশ্ব চাপে ইতোমধ্যে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক তৎপরতার কারণে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদে কৃষকদের প্রণোদনা বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের ৭২তম অধিবিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গার বিষয়টি যেভাবে তুলে ধরেছেন, তাতে সকল দেশের নেতৃবৃন্দ মানবিক কারণে আজ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। তাই মিয়ারমার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।

তিনি আরো বলেন, সুচি বুঝতে পেরেছেন গণহত্যা করে মানুষকে দমন করা যায় না, জাতির বিবেক ধ্বংস করা যায় না। এই গণহত্যার কারণে তার উপাধি ফিরিয়ে নেয়া হয়েছে, পাশাপাশি অক্সফোর্ড থেকে তার ছবিও নামিয়ে ফেলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএসএ গফুর, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।

মন্ত্রী আজ শুক্রবার মাদারীপুর সদর উপজেলর বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬শ’ ৫০ জন কৃষককে ১৩ লক্ষ টাকা প্রণোদনা বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে শুরু করেছে: শাজাহান খান

আপডেট সময় ০৩:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭