ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দাফতরিক কার্যক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।

দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে- বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ বৈঠক। এছাড়া ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।

দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রীর এমন ব্যস্ত সূচি সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬