ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই তারা নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর দাবি তুলেছিল। সেই প্রেক্ষিতে ফিফার অবস্থান পরিষ্কার করলনে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি বলেছন, আমাদের একটি নির্দিষ্ট সূচি আছে এবং সেটি বদলানো হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার কারণে ইরান সরকার ও ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত) মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভার পর ইনফান্তিনো স্পষ্ট করে দেন যে, ঘোষিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা চাই ফিফা বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।

ফিফা সভাপতি মনে করেন, ফুটবল দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না। তবে আমরা ফুটবলের মাধ্যমে সেতুবন্ধন তৈরি করতে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইনফান্তিনোর অনড় অবস্থানের পর এখন বল ইরানের কোর্টে। ইরান কি তাদের বর্জনের সিদ্ধান্তে অটল থেকে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে? নাকি আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবে? আগামী কয়েক সপ্তাহ ফুটবল বিশ্বের নজর থাকবে তেহরানের সিদ্ধান্তের দিকে।

ইরানের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে। এ পরিস্থিতিতে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, তারা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো অন্য কোনো আয়োজক দেশে সরিয়ে নেওয়া যায়।

বর্তমান সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং মিশরের বিপক্ষে সিয়াটলে ম্যাচ নির্ধারিত রয়েছে।

তবে মেহদি তাজ স্পষ্ট করেছেন, তারা বিশ্বকাপ বয়কট করবে না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাষ্ট্রে খেলব না, তবে বিশ্বকাপ বয়কট করব না।’

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাম জানিয়েছেন, প্রয়োজনে তাদের দেশ ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

আপডেট সময় ১২:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬