ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান কাপের ফাইনালে জাপান

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। এ নিয়ে সপ্তমবারের মতো এশিয়ান কাপের ফাইনালে উঠলো জাপান।

বুধবার সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান।

ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকা জাপান। ম্যাচের ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন।

জাপান তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে সাকি কুমাগাইয়ের সৌজন্যে। র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করে (কাং-চায়ে রিম)। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪-১ বানিয়ে ফেলেন।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে জাপান। প্রথম চার ফাইনালে হেরে যাওয়া পূর্ব এশিয়ার দেশটি সর্বশেষ দুবার শিরোপা জিতেছিল।

এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ জাপান-অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান কাপের ফাইনালে জাপান

আপডেট সময় ০৫:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬