ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বনাথের ফেরা, চমক গোলরক্ষক ইসহাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

গোলপোস্টের নিচে মিতুল মারমার নড়বড়ে পারফরম্যান্সে আলোচনায় আসে আনিসুর রহমান জিকোর নাম। গুঞ্জন ওঠে অনেক দিন পর বাংলাদেশ জাতীয় দলে ফিরছেন বসুন্ধরা কিংসের এ গোলরক্ষক। কিন্তু ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য গতকাল ২৮ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, তাতে ঠাঁই মেলেনি জিকোর। বরং দলে বড় চমক হয়ে এসেছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ।

ইনজুরি থেকে সেরে ওঠা বিশ্বনাথ ঘোষ প্রায় দেড় বছর পর ফিরেছেন জাতীয় দলে। দলে ডাক পাওয়ায় ফুটবলাররা আজ আনুষ্ঠানিকভাবে ক্যাম্পে উঠবেন। বাদ পড়েছেন আরেক ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ দল। ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়বে ফুটবল দল। ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী।

সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ম্যাচই ছিল বাংলাদেশের জার্সিতে বিশ্বনাথের শেষ ম্যাচ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার। বিশ্বনাথের মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজা আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন।

এবারের প্রাথমিক দলে বড় চমকটি ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক। চলতি বাংলাদেশ ফুটবল লিগে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ব্রাদার্সের পোস্টে ইসহাক নিয়মিত। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক লিগে ৯ ম্যাচ খেলেছেন। কিউবা মিচেলের বাদ পড়া নিয়েও সমালোচনা হচ্ছে। গত বছর নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের। বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংস ছেড়ে তিনি।

প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বনাথের ফেরা, চমক গোলরক্ষক ইসহাক

আপডেট সময় ১২:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬