ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ২৪ দিনের মাথায় স্বামীর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় স্বপ্না আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বপ্নার বাবা-মায়ের অভিযোগ, স্বপ্নাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

নিহত নববধূ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে।

২৪ দিন আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বরের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতের কোনো একসময় স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর থেকেই স্বপ্নার স্বামী খায়ের মাতুব্বর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, লাশের শরীরের বিভিন্নস্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে, কিন্তু সেটা আঘাত কিনা- ময়নাতদন্তের পরে জানা যাবে।

স্বপ্না আক্তারের মা হালিমা বেগম বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করেছে। গতকাল রাতে মেয়ের জামাইয়ের মোবাইলে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন রিসিভ করে নাই। আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।

স্বপ্নার বাবা হান্নান মোল্লা বলেন, আমার মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে বেঁধে রেখে আত্মহত্যার কথা বলছে। কিন্তু আমার মেয়েকে তারা মেরে ফেলেছে, তাই আমি এই হত্যার বিচার চাই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের ২৪ দিনের মাথায় স্বামীর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৮:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬