ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, স্কুলছাত্রের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের দেয়াল চাপা পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সদা হাস্যোজ্জ্বল এ কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের প্রাচীরের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।

এদিকে গত দুইদিনের টানা ঝড়ে উপজেলার কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ভুট্টা, আলুসহ চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৩:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬