ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম অভ্যর্থনায় ফুলের তোড়া ও শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর ইরানে আগামী সপ্তাহে ‘কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের রাজধানীর খিলক্ষেতের হোটেলে এসি মেরামতের সময় আগুন, চারজন দগ্ধ নাতিদের নিয়ে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশ ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডব, স্কুলছাত্রের মৃত্যু মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।

শায়রুল কবির খান আরও জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬