ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাটি খুঁড়ে পাওয়া গেল দুশ বছরের ৩৫ কলস, এলাকায় চাঞ্চল্য

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার পানির মাটি খনন করতে গিয়ে একে একে পাওয়া গেল ৩০-৩৫ টি বড় বড় দুশ বছরের পুরোনো মাটির কলস। মাটির গর্তে বিশাল আকৃতির কলস পাওয়ার এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

কলসভর্তি স্বর্ণ পাওয়া গেছে- এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসুক জনতা ভিড় করেন।

এ ঘটনার সংবাদ পেয়ে ওই এলাকায় ছুটে যান পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় উৎসুক লোকজন বলেন, ভাঙ্গা পৌরসভার ড্রেনের মাটি খুঁড়তে গিয়ে অনেক স্বর্ণের কলস পেয়েছে। এখন খবর শুনতে পেয়ে দেখতে এসেছি। এখন এসে শুনতে পাই, কলসের মধ্যে মাটি ছিল।

কর্মরত শ্রমিকরা বলেন, সকালে মাটি খনন করতে গিয়ে একে একে বেরিয়ে আসে অনেকগুলো মাটির কলস। অনেক পুরোনো কিন্তু ভেতরে শুধু মাটি ভর্তি। কলসগুলো পাওয়ার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ভিড় করে।

তবে এলাকার মুরুব্বিদের কাছ থেকে জানা যায়, ভাঙ্গা থানাটি কোটপাড় এলাকায় ছিল। বর্ষার কালে যখন কুমার নদী তীব্র স্রোতে হয় এবং পাড় ভেঙে যায়। ওই সময় সারি সারি বড় বড় কলসে বালু ভর্তি করে রাখা হয়। আমাদের ধারনা ২-৩শ বছরের পুরোনো কলসগুলো এভাবে মাটি রক্ষা বাঁধের কাজে ব্যবহার হয়েছিল। আজকে ৮-১০ ফুট গর্ত করলে কলসগুলো বেরিয়ে আসে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, কলস ভর্তি স্বর্ণ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে আমি ও পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, এটা সম্পূর্ণ মানুষের বানোয়াট ও ভুয়া কথা। আমার সামনে একে একে বেশ কয়েকটি কলস উঠানো হয়। সেই কলসে ভর্তি মাটি ভর্তি ছাড়া আর কিছু পাওয়া যায় নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাটি খুঁড়ে পাওয়া গেল দুশ বছরের ৩৫ কলস, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১০:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬