ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ওই দুই ট্রাকের চালকই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম নজরুল ইসলাম (৪২)। বাড়ি নওগাঁয়। আরেকজনের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বলেন, নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত দুই ট্রাকচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে দুজনেই মারা যান। তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক নিহত

আপডেট সময় ১১:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭