ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে মানবিক সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমিরাতের সঙ্গে সমন্বয় করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবার কাতারভিত্তিক চ্যারিটি গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। ত্রাণ সরবরাহের ছবিও প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এর প্রেসিডেন্ট আলি আসগর পেইভান্দি জানান, তৃতীয়বারের মতো দেশটি নিপীড়িত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। ৩০ টন ওজনের ওই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি।

এদিকে রোহিঙ্গাদের জন্য আরো সহায়তা দিতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। কানাডায় নিয়োজিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধি জাঁ নিকোলাস বিউজ এ সহায়তা চেয়েছেন। চলতি বছর মিয়ানমার ও বাংলাদেশে ১ কোটি ২২ লাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে কানাডা। এর মধ্যে বাংলাদেশে নিয়োজিত ইউএনএইচসিআর-কে ১২ লাখ ডলার দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের ৩ দেশ

আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭