ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে শাশুড়ির সঙ্গে অভিমান, ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ গৃহবধূ

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরের শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে ভৈরব নদে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সাবিনা বেগম অভয়নগর উপজেলার পাইকপাড়া এলাকার বাঁধন বিশ্বাসের স্ত্রী।

এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েকজন যুবক নদীতে লাফিয়ে পড়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন।

সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন, খুলনা থেকে ফেরার পথে বউমা সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলেন। বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয় নিয়ে বউমার সঙ্গে কথাকাটাকাটি হয়। এতে অভিমান করে তিনি মাঝনদীতে ঝাঁপ দেন। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নৌকার মাঝি দ্রুব দাস জানান, শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। বুধবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়। বুধবার বিকাল পর্যন্ত প্রায় ২৪ঘণ্টা পার হলেও গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যশোরে শাশুড়ির সঙ্গে অভিমান, ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ গৃহবধূ

আপডেট সময় ০৫:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬