ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে বিজিবি গেট সংলগ্ন বাজারে আগুন, পুড়ে গেছে ১০টি দোকান

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট নগরীর আখালিয়ায় বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যদের প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীতে থাকা কয়েকটি দোকানে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নজরে আসার পর বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট ফায়ার সার্ভিসের তথ্যকেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, ইলেকট্রনিকস, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে বিজিবি গেট সংলগ্ন বাজারে আগুন, পুড়ে গেছে ১০টি দোকান

আপডেট সময় ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬