ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সেখানে এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছেন চারজন বাংলাদেশি। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ সোমবার (৯ মার্চ) সকালে দেশে পৌঁছেছে। আর সৌদি আরবের রিয়াদে নিহত আরও দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণের পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ইরান–ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে বাহরাইনে একজন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন নিহত হন।

প্রতিমন্ত্রী জানান, রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

নুরুল হক বলেন, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকেই সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া যাত্রীদের থাকার ব্যবস্থা এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

তিনি জানান, সৌদি আরবে নিহতদের পরিবারের সঙ্গেও সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। টাঙ্গাইলের বাসিন্দা বাচ্চু মিয়া এবং কিশোরগঞ্জের আরেক নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো তাদের চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতপূর্ণ এলাকা এবং যেসব স্থান আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে সেসব এলাকা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ যে নিরাপত্তা নির্দেশনা দিচ্ছে, বিশেষ করে সতর্কতা সাইরেনসহ জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের আইনবিরোধী কোনো কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার করবেন না।

এর আগে আজ সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে–৫৮২ ফ্লাইটে আহমেদ আলীর মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়ার উপস্থিতিতে মরদেহ গ্রহণ করা হয়। এ সময় নিহতের স্বজনরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নিহত আহমেদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। তিনি সালেহ আহমেদ নামেও পরিচিত ছিলেন। মরদেহ গ্রহণের পর তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরে সিলেট হয়ে তার গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে দাফন সম্পন্ন করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, একজন প্রবাসী বাংলাদেশির মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসা অত্যন্ত হৃদয়বিদারক।

তিনি বলেন, বাংলাদেশের কাছে দেশের নাগরিকদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং প্রবাসীদের পাশে থাকার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি আরও জানান, রিয়াদে নিহত আরও দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংঘাতের দ্রুত অবসান ঘটবে এবং ভবিষ্যতে আর কোনো বাংলাদেশির প্রাণহানি ঘটবে না।

প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬