ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষুধা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বের উন্নয়নশীল ১১৯টি দেশের তালিকায় গত বছর বাংলাদেশ ৯০তম অবস্থানে থাকলেও এবার দুই ধাপ এগিয়ে ৮৮তম স্থান পেয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির খবর দেয়া হয়েছে। সূচকে প্রতিবেশী দেশ ভারতের ক্ষুধার হার সম্পর্কে বলা হয়েছে, ভারতের (১০০তম) ক্ষুধা সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তৃতীয়।

১১৯ দেশের বৈশ্বিক ক্ষুধা সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে ক্ষুধায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান (১০৭তম), পাকিস্তান (১০৬তম)। প্রতিবেশী দেশগুলোর পেছনে রয়েছে ভারত (১০০তম), নেপাল (৭২তম), মিয়ানমার (৭৭তম), বাংলাদেশ (৮৮তম), শ্রীলঙ্কা (৮৪তম) এবং চীন (২৯তম) অবস্থানে আছে।

স্কোর ৯.৯ অথবা তার চেয়ে কম হলে ক্ষুধা সমস্যাকে ‘কম ক্ষুধা’; ৩৫ থেকে ৪৯.৯ স্কোরকে ‘আশঙ্কাজনক’ এবং ২০ থেকে ৩৪.৯ স্কোরকে ‘গুরুতর ক্ষুধা’ সমস্যা হিসাবে নির্ধারণ করেছে জিএসআই। সূচকে বাংলাদেশ পেয়েছে ২৬ দশমিক ৫ স্কোর; আগের বছরের তুলনায় স্কোরে অগ্রগতি হয়েছে। গত বছর বাংলাদেশের এই স্কার ছিল ৩২ দশমিক ২।

সবচেয়ে বেশি ক্ষুধায় জর্জরিত যুদ্ধবিধ্বস্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১১৯তম)। এরপরই আছে চাঁদ (১১৮তম), সিয়েরালিওন (১১৭তম), মাদাগাস্কার (১১৬তম) ও জাম্বিয়া (১১৫তম)। জনসংখ্যার পুষ্টিহীনতা, শিশু মৃত্যুসহ চারটি সূচকের সমন্বয়ে জিএইচআই তৈরি করা হয়েছে। জিএইচআই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ক্ষুধার মাত্রা ২০০০ সালের চেয়ে ২৭ শতাংশ কমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষুধা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১০:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭