ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে চরম বর্বরতা, বাড়িতে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ঘটনাটি ভারতের। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলায় ৯০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। পাশের গ্রামে তার কন্যা থাকেন। বৃহস্পতিবার রাতে চার ব্যক্তি মুখ ঢেকে তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। এরপর ওই বৃদ্ধাকে গণধর্ষণ করা হয়।

শুক্রবার সকালে বৃদ্ধা তার কন্যাকে ঘটনাটি জানান। তারপরই তার কন্যা বৃদ্ধার মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চার অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তার অবস্থা স্থিতিশীল।

খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, চার দুষ্কৃতীর বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এছাড়াও তিনটি আলাদা দল গঠন করা হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ১০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নির্যাতিতা ওই বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে দুষ্কৃতীরা এসেছিল। তার ঘরে জোর করে ঢুকে পড়েন। তারপর তাকে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জোরালো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে চরম বর্বরতা, বাড়িতে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬